1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সাংবাদিক শিরিন হত্যা তদন্তে সহায়তা দেবে না ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৭ Time View

ইসরায়েল বলছে, ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলার মৃত্যুর বিষয়ে তারা বাইরের কোনো তদন্তে সহযোগিতা করবে না।
প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র ভুল করছে। গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযান কভার করার সময় শিরিন আবু আকলাকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, তিনি ইসরায়েলি সৈন্যদের হাতে গুলিবিদ্ধ হন এবং একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এ রকম সম্ভাবনা খুব বেশি যে তাদের কোনো একজন সৈন্য তাকে হত্যা করেছে।
সোমবার, মার্কিন মিডিয়া আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে জানিয়েছে যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) আবু আকলার মৃত্যুর তদন্ত শুরু করেছে।
পরে গ্যান্টজ বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ‘পেশাদার, স্বাধীন তদন্ত’ পরিচালনা করেছে যার ফলাফল মার্কিন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আবু আকলা আরব বিশ্বের সাংবাদিকতায় অন্যতম পরিচিত মুখ।
গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান কভার করার সময় নিহত হন। সেখানে তখন ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধ চলছিল। হত্যার সময় তার মাথায় ছিল একটি হেলমেট এবং পরনে ছিল নীল রঙের একটি ফ্ল্যাক জ্যাকেট যাতে ‘প্রেস’ লেখা ছিল।
প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন যে তিনি ইসরায়েলি সৈন্যদের হাতেই গুলিবিদ্ধ হন।
জাতিসংঘ ও মিডিয়া আউটলেটগুলোর একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়। যুক্তরাষ্ট্র সরকারের একটি পর্যালোচনায় আরও দেখা গেছে যে ইসরায়েলি সেনারাই তার দিকে প্রাণঘাতী বুলেটটি ছুড়েছিল।
এরপর সেপ্টেম্বর মাসে আইডিএফের একজন কর্মকর্তা বলেছিলেন, শিরিন আবু আকলা ‘ভুলবশত একজন আইডিএফ সৈন্যের হাতে গুলিবিদ্ধ হয়েছেন, এবং ওই সৈন্য তাকে একজন সাংবাদিক হিসেবে চিহ্নিত করতে পারেনি’ এমন সম্ভাবনা খুব বেশি।
তবে ওই কর্মকর্তা উল্লেখ করেন, ‘সৈন্যরা যে লড়াইয়ের পরিবেশের মধ্যে ছিল আমি তার ওপর জোর দিতে চাই। তারা একটি সুরক্ষিত যানের ভেতরে ছিল যার ওপর বিভিন্ন দিকে থেকে গুলিবর্ষণ করা হচ্ছিল।’
আবু আকলাকে গুলি করার মুহূর্তের যে ভিডিও পাওয়া গেছে, সেখানে সাংবাদিক ও জনতার ভিড় যেদিকে ছিল, সেদিকে জঙ্গিদের গুলি চালানোর প্রমান পাওয়া যায় না।
ইসরায়েলি সৈন্যরা ২০০ মিটার দূরে ছিল বলে মনে করা হয়, এবং ভিডিও ফুটেজে যেখানে সাংবাদিকরা হাঁটছিলেন তার দিকে কয়েক মিনিট ধরে গুলি চলতে দেখা যায়।
শিরিন আবু আকলা জেরুজালেমে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে কিছু সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটান এবং মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন।
তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত কভার করে, বিশেষত আল-জাজিরার আরবি নিউজ চ্যানেলের জন্য।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ