1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ফ্রান্স থেকে আর্জেন্টিনা দলে কখন যোগ দেবেন মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৬৫ Time View

বিশ্বকাপ মিশন শুরু করতে প্রস্তুত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। প্রস্তুত আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনাও। ইতোমধ্যে দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে তাবু ফেলেছে তারা। সেখানেই সারবে সবশেষ প্রস্তুতি।
এরই মধ্যে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্যসহ বেশ কয়েকজন ফুটবলারও আরব আমিরাতে পৌঁছে গেছেন। তবে দলটির প্রাণভোমরা লিওনেল মেসি এখনও থেকে গিয়েছিলেন ফ্রান্সে।

রোববার (১৩ নভেম্বর) রাতে ফ্রেঞ্চ লিগ আঁ–তে অসেরের মুখোমুখি হয় পিএসজি। ওই ম্যাচ খেলতেই প্যারিসে অবস্থান করেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ–বিরতির আগে এটিই ক্লাব ফুটবলে তার শেষ ম্যাচ ছিল।
মেসির দলের সঙ্গে যোগদান সম্পর্কে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, পিএসজির ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে রওনা দেয়ার কথা মেসির।
এদিকে সোমবার (১৪ নভেম্বর) আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনও করবেন। বুধবার একই মাঠে আরব আমিরাতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযানে নামার আগে এটিই আর্জেন্টাইনদের শেষ প্রস্তুতি ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ