1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬১ Time View

পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এর আগে শনিবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’ শুরু হয়।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজিত মেইড ইন বাংলাদেশ ইউক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান উপস্থিত রয়েছেন।
এ ছাড়া বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি এবং সহসভাপতি শহীদুল্লাহ আজিম উপস্থিত ছিলেন।
এর প্রথমবারের মতো রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মেইড ইন বাংলাদেশ ইউক উপলক্ষে বিআইসিসিতে পোশাক প্রদর্শনী প্রধানমন্ত্রীকে ঘুরে দেখান বিজিএমইএ সভাপতি। তিনি প্রধানমন্ত্রীকে মেইড ইন বাংলাদেশ উইকের কর্মসূচি তুলে ধরেন।
বিজিএমইএ জানায়, এবারের বাংলাদেশ উইকের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। ক্রেতাদের সামনে দেশের বদলে যাওয়া পোশাক খাতের সামর্থ্য তুলে ধরা। পোশাক শিল্পে যে উদ্ভাবনী, এই শিল্পের যে ইতিবাচক দিক তা আন্তর্জাতিক মহলকে জানানো।
১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সপ্তাহ ব্যাপী মেইড ইন বাংলাদেশ ইউক শুরু হয়েছে। শনিবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’ শুরু হয়। দেশ-বিদেশের মানুষ, বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতা ও সহযোগীরা এই টুর্নামেন্টে যোগ দেন। তবে আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন।
মেইড ইন বাংলাদেশের এই মেগা ইভেন্ট পোশাক খাতের বিদেশি ৫৫০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিনিধি ঢাকায় এসেছেন।
প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নামে মেগা আয়োজনে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক ইভেন্ট। এগুলো হচ্ছে-ঢাকা অ্যাপারেল সামিট, ঢাকা অ্যাপারেল এক্সপো, বাংলাদেশ ডেনিম এক্সপো, সাসটেইনেবল ডিজাইন অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ও সাসটেইনেবল লিডারশিপ অ্যাওয়ার্ডস। এ ছাড়া মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস নামে আলাদা ইভেন্টসহ আরও বেশ কিছু আয়োজন রয়েছে এতে।
এই আয়োজনে পোশাক খাতের নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষাসহ অনুসরণযোগ্য চর্চার গল্প নিয়ে ‘ওয়ান জিরো ওয়ান গুড প্রাকটিস ইন আরএমজি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ’ এবং বাংলাদেশকে তুলে ধরতে ‘বাংলাদেশ হ্যারিটেজ বুক’ নামে দুটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য এবং বদলে যাওয়া পোশাক খাত সম্পর্কে জানবে বিশ্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ