1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬২ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। শহরের সুযোগ সুবিধা গ্রামকে দিতে হবে।
তিনি শনিবার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা প্রাঙ্গণে ৫ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজ বিতরণ উদ্বোধন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।
লাখাই উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন এবং রাসায়নিক সার প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীসহ লাখাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ সংসদ সদস্য গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।
পরে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের লক্ষ্যে এক নাগরিক সমাবেশে মিলিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ