1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা : রাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ ছবিগুলোর আকাশছোঁয়া সাফল্যে রীতিমতো হাওয়ায় ভাসছেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারের পাশাপাশি সংসার জীবনে স্ত্রী চিত্রনায়িকা পরীমণি ও সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে সুখেই আছেন। কিন্তু এরই মধ্যে কালো মেঘের ঘনঘটা।
পরীর অভিযোগ— স্বামী রাজের সঙ্গে নায়িকা মিমের ‘অতি মাখামাখি’টা তার সংসার, বাচ্চা, জীবন সব কিছুতে ঝামেলা সৃষ্টি করছে।
সবকিছু তো ঠিকঠাকই চলছিল। হঠাৎ কেন রাজবিরোধী হয়ে উঠলেন পরী? রাজের কথায়, ‘সত্যি বলতে, আমি আসলে কিছুই জানি না, কিছুই করিনি। অভিযোগ যেহেতু পরীর পক্ষ থেকে এসেছে আমি চাই সবটাই ও-ই পরিষ্কার করুক। সবার সংসারে কমবেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার বা প্রকাশ করা মোটেও শোভন নয়।’
সুখের সংসারে ভাঙন ধরাতে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে রাজ বলেন, ‘দেখুন, আবারও বলছি, আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরীমণি কেন এমন করল একমাত্র সে-ই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।’
পরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মিমের পাল্টা জবাব তারপর আবার পরীর প্রমাণসহ ফেসবুক পোস্ট— এসব কিছুতে অনুরাগীরা বিভ্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে রাজের অভিমত, ‘আসলে কারো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি এখনও বলব, আমরা ভালো আছি। পরীমণি তার দেওয়া প্রকৃত বক্তব্য সবার সামনে তুলে ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ