1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কন্যাসন্তানের মা হলেন বিপাশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

ফের সুখবর বলিপাড়ায়! ৪৩ বছর বয়সে মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা।
কদিন আগেই মা হয়েছেন বি-টাউনের আরও এক অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর ও আলিয়ারও মেয়ে হয়েছে।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। ১৬ আগস্ট সকালে ইনস্টাগ্রামে করণের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে এই সুসংবাদ দিয়েছিলেন বিপাশা নিজেই। ইনস্টাগ্রামে বিপাশা লিখেছিলেন, ‘জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।’
কিছুদিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে বাঙালি বধূর মতো ঘরোয়াভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বানর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা আমন্ত্রিত, তাদের জন্য বিশেষ পোশাকবিধি ঠিক করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা। এবারই প্রথমবারের মতো তাদের ঘরে এলো নতুন অতিথি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ