1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিকেএমইএ নির্বাচনে থাকবে র‌্যাব ও পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২
  • ৯৭ Time View

আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর দ্বি বার্ষিক নির্বাচনের দিন নারায়ণগঞ্জ ভোট কেন্দ্রে র‌্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। ওইদিন শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে ভোট গ্রহণ করা হবে। এছাড়া একই সময়ে ঢাকায় বিকেএমইএ এর অফিসেও চলবে ভোট গ্রহণ।

তবে নারায়ণগঞ্জ ভোট কেন্দ্রে অধিক ভোটার থাকায় এ স্থানটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিন নারায়ণগঞ্জ ক্লাব ছাড়াও বিকেএমইএ এর চাষাঢ়া অফিসেও থাকবে কঠোর প্রহরা।

এদিকে বুধবার দুপুরে বিকেএমইএ এর কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত এক সভায় র‌্যাব ও পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভায় জানানো হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ উভয় কেন্দ্রেই সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। ইতোমধ্যে পুলিশ ও র‌্যাবের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ও স্বাভাবিকভাবে যতটুকু নিরাপত্তা প্রদান করা প্রয়োজন তার সবটুকু করা হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টার ও ঢাকার বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৬৫২ জন গার্মেন্ট মালিক ২৭ জন পরিচালক নির্বাচন করবেন। পরে এ ২৭ জন পরিচালকের অভ্যন্তরীণ ভোটে নির্বাচিত হবেন একজন সভাপতি ও ৪ জন সহ-সভাপতি।

নির্বাচনে বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদের ২৭ জন ও সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল হতে ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ