1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

রাজধানীতে ‘আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
রোববার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান।
কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা অনলাইনে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শুনে, বিভিন্ন উগ্রবাদী অডিও, ভিডিও দেখে এবং বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এরপর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হয়ে কথিত জিহাদি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে।
এ সংগঠনের একজন শীর্ষস্থানীয় পলাতক সদস্য মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও এর আশপাশের এলাকায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটার হিসেবে কাজ করে। মূলত তার মাধ্যমেই তারা এই সংগঠনে যোগদান করে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন পন্থা অবলম্বন করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকার বিরোধী পোস্ট দিয়ে সংগঠনের প্রচার প্রচারণা চালাতো। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংবিধান বিরোধী প্রচারণার মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে তথাকথিত জিহাদে যোগদান করতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। ঘটনার দিন গ্রেফতারকৃতরা রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার জন্য ঘটনাস্থলে জমায়েত হয়েছিলো বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ ব্যাপারে কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ