1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

বিশ্ব র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান লাভ করতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭০ Time View

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কীভাবে বিশ্ব র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান লাভ করা যায়, সে বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে চিন্তা করতে হবে।
তিনি বলেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এ জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়েছেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়গুলো মুক্তবুদ্ধির চর্চা করবে এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করবে।’
আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার প্রসারে দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। এতে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিগত ৫০ বছরের অগ্রযাত্রায় আমরা গর্বিত। দেশ-বিদেশে এ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ সাফল্য অর্জন করে বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কর্মকা-ের বিবরণ তুলে ধরে বলেন, শিগগিরই ছাত্র এবং ছাত্রীদের ১টি করে নতুন ২টি হলের উদ্বোধন করা হবে। নতুন হলে শিক্ষার্থী উঠানোর পর এ বিশ্ববিদ্যালয় থেকে ‘গণরুম’ সংস্কৃতি উঠে যাবে। উপাচার্য নতুন হলের নামকরণে প্রধানমন্ত্রীর পরামর্শ কামনা করেন।
জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহ্মিনা ফেরদৌসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ, পদার্থবিজ্ঞান এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ. এ. মামুন ও সাধারণ সম্পাদক আজাদ আল মামুন। এর আগে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে শিক্ষামন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন। এ সময় ৫০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যালিসহ অতিথিরা জহির রায়হান মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সেলিম আল দীন মুক্তমঞ্চে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ