1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

নিউজিল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৭৭ Time View

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটাররা যে দুর্দান্ত ছন্দে আছেন, সেটারই প্রমাণ দিল জস বাটলারের দল। নিউজিল্যান্ডের শক্তিশালী বলিং লাইনকে শুরু থেকেই কড়া শাসনে রেখেছেন দুই ইংলিশ ওপেনার। শেষটা তেমন ভালো না হলেও বড় সংগ্রহই পেয়েছে ইংলিশরা।
সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে কিউইদের ১৮০ রানের লক্ষ্য দিয়েছে বাটলারের দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই বাজিমাত করেছে ইংলিশরা। ৬১ বলে ৮১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। ৪০ বলে ৫২ রান করে হেলস আউট হলে ভাঙে সে জুটি।
৩ নম্বরে নেমে মইন আলী অবশ্য তেমন কিছুই করতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন ইশ সোধির বলে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। আউট হয়েছেন ১৪ বলে ২০ রান করে।
এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাটলার। ৪৭ বলে ৭৩ রান করে অধিনায়ক ফেরেন ১৯ তম ওভারে রান আউট হয়ে। ১৭৯ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ