1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

গোড়ালির চোটে মোরাতার বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

কাতার বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ আগে স্পেন শিবিরে জেগেছে অনেক বড় শঙ্কা। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা।
লা লিগায় গত শনিবার কাদিসের মাঠে দলের ৩-২ গোলে হারের ম্যাচে ১০ মিনিটের মাথায় চোট পান আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে তুলে নেওয়া হয়।
শুরুতে চোট খুব গুরুতর মনে হলেও স্প্যানিশ পত্রিকা এএসের খবর অনুযায়ী, মোরাতার বিশ্বকাপে অংশগ্রহণ এতে বাধাপ্রাপ্ত হবে না। তবে চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার পোর্তোর বিপক্ষে আতলেতিকোর ম্যাচটি মিস করবেন মোরাতা।
বিশ্বকাপের আগে মোরাতা যদি সুস্থ হয়ে ফেরেন, তবে স্পেন কোচ লুইস এনরিকের জন্য তা হবে বড় স্বস্তির। কারণ স্প্যানিশ কোচের দলের গুরুত্বপূর্ণ সদস্য ৩০ বছর বয়সী এই ফুটবলার। ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের হয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২৭ গোল করেছেন মোরাতা।
আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপে। ২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ অভিযান। ‘ই’ গ্রুপের অন্য দুই দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও জাপান। ‘ই’ গ্রুপের অন্য দুই দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও জাপান। ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার শেষ সময় আগামী ১৪ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ