1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৬১ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিএনপি রাজনীতি করে। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের চিরদিনের মতো আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে।
তিনি বলেন, ‘এ দেশের চলমান উন্নয়নের গতিকে অক্ষুন্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণে আগামী নির্বাচনে আবারও জনগণ নৌকায় ভোট দেবেন।’
আজ রোববার খাদ্যমন্ত্রী সাপাহারে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে- যার সরাসরি উপকারভোগী নারী। সন্তানের লেখা পড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। উন্নয়নের সাথে জনগণকে পরিচিত করেছে শেখ হাসিনার সরকার বলেও উল্লেখ করেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। দলটির মহাসচিব ফখরুল ইসলাম এখনো বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম। তার কথায় স্বাধীনতা বিরোধীরা স্বস্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহবান জানান সাধন মজুমদার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। ভুল বুঝিয়ে গ্রামের মা বোনদেরকে যাতে কোন দল বা ব্যক্তি বিভ্রান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ