1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘রাখবে না’ দুদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬০ Time View

ক্রিকেটার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘রাখবে না’ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যদিও চুক্তি অনুযায়ী তিনি এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তবে ভবিষ্যতে সেই চুক্তি নবায়ন করা হবে না। এ কারণে আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কোনো কার্যক্রমেও তাকে রাখা হবে না।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনো চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। যার কারণে সাকিব আল হাসানকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক।
আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কোনো কার্যক্রমে তাকে রাখা হবে না বলেও জানিয়েছেন দুদক কমিশনার।
গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে রাখা হবে কি না- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের চুক্তি হয়েছিল। এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক।
গেল কয়েক মাস ধরে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি আলোচিত সাকিব। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠছে। জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজির পর নিজের বাবার নাম জালিয়াতি করার অভিযোগ তার বিরুদ্ধে।
গত আগস্টে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব। বলা হয়েছিল- চুক্তি বাতিল না করলে জাতীয় দল থেকে বাদ পড়বেন টাইগার অলরাউন্ডার। বিসিবির এমন অনড় অবস্থায় শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব।
একের পর এক বিতর্কের মধ্যেই নতুন করে বাবার নাম নিয়ে আবারও আলোচনায় আসেন সাকিব। মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ফর্মে খন্দকার মাসরুর রেজার পরিবর্তে সাকিবের বাবার নাম আসে কাজী আব্দুল লতিফ। পরে বিষয়টি ভুল করে হয়েছে বলে দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ