1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

তিন দিনে ‘ব্ল্যাক অ্যাডাম’র আয় ১৪১৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫১ Time View

ডিসি কমিকসের নতুন সুপারহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’। গত ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। আর প্রথম তিন দিনেই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে সিনেমাটি। ডেডলাইনের এক প্রতিবেদন অনুসারে, তিনদিনে এটির আয় ছাড়িয়েছে ১৪০ মিলিয়ন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকারও বেশি!

জুমি কলেট-সেররা পরিচালিত এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন রেসলিং দুনিয়ার ‘দ্য রক’-খ্যাত ডোয়াইন জনসন। শুধু আমেরিকার বক্স অফিসেই সিনেমাটি আয় করেছে ৬৭ মিলিয়ন ডলার; বাকি ৭৩ মিলিয়ন ডলার এসেছে বিশ্বের বিভিন্ন দেশের ৭৬টি বক্স অফিস থেকে।

যদিও অনেক সিনে সমালোচক ‘ব্ল্যাক অ্যাডাম’ দেখে সন্তুষ্ট হতে পারেননি। তবে সাধারণ দর্শক সিনেমাটি দারুণভাবে গ্রহণ করছে। বিভিন্ন দেশে মুক্তির দিনের চেয়ে পরের দিনগুলোতে দর্শকের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে। রটেন টমেটোস (সিনেমার জনপ্রিয়তা পরিমাপের একটি ওয়েবসাইট) প্ল্যাটফর্মে সিনেমাটির রেটিং ৯০ শতাংশ। যা ডিসি কমিকসের গত এক দশকে মুক্তি পাওয়া যেকোনো সিনেমার চেয়ে বেশি।
‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় ডোয়াইন জনসন ছাড়াও অভিনয় করেছেন আলদিস হজ, নোয়াহ সেন্টিনিও, সারাহ শাহি, মারওয়ান কেনজারি প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে। তবে যে হারে এর আয় বাড়ছে, তাতে এক সপ্তাহ না যেতেই লাভের ঘরে ঢুকে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ছবিটি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ