1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাবিমিয়ার কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখা দাসুন শানাকার দল সুপার টুয়েলভেও করলো উড়ন্ত সূচনা।
দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে আসা আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি লঙ্কানরা। গ্রুপ ওয়ানের ম্যাচে ৭ উইকেট আর ৫ ওভার হাতে রেখে জিতেছে হেসেখেলেই।
বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৯ রানের। ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস ৫০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আশায় বুক বাঁধতে দেননি আইরিশদের।
ধনঞ্জয়া ২৫ বলে ৩১ করে ফিরলেও কুশল মেন্ডিস হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন মেন্ডিস। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। ২২ বলে ৩১ আসে আসালাঙ্কার ব্যাট থেকে।
এর আগে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১২৮ রান। বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না তারা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।
ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই থেমে যান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। এর মধ্যে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আইরিশদের।
লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ