1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

গার্ড মুলার ট্রফি জয় করলেন লিওয়ানদোস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গার্ড মুলার ট্রফি জয় করেছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ব্যালন ডি অ’র অনুষ্ঠানে দেওয়া এই পুরস্কার জিতলেন লিওয়ানদোস্কি।

৩৪ বছর বয়সী লেভা বায়ার্ন মিউনিখ থেকে গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেন। তার আগে বেভারিয়ান্সদের হয়ে ক্লাব ফুটবলে ও পোল্যান্ডের হয়ে জাতীয় দলে সর্বমোট ৫৬ ম্যাচে করেছেন ৫৭ গোল। ৩৫ গোল করে বুন্দেসলিগায় হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।
ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার জন্য গত বছর থেকে প্রথমবারের মত এই গার্ড মুলার ট্রফি প্রবর্তিত হয়। বুন্দেলিগার হয়ে এক মৌসুমে রেকর্ড গোলের কৃতিত্ব অর্জন করে লিওয়ানদোস্কি এই পুরস্কার জয় করেন। যদিও এখনো সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর পাওয়া হয়নি এ তারকার। এক বছর আগে মেসির কাছে অল্প ভোটে হেরে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল লিওয়ানদোস্কিকে।
২০২০ সালে অবশ্য এই পুরস্কারের জন্য শক্তিশালী প্রার্থী ছিলেন তিনি, কিন্তু করোনা মহামারীতে সে বছর বাতিল করা হয়েছিল পুরো আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ