1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভারতগামী যাত্রীর পেট থেকে ৪ স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ৪টি স্বর্ণের বারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের পালং থানার চাতানিকানদি গ্রামের আবদুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪) ও মুন্সীগঞ্জ সদরের ব্যাপারীবাড়ীর মাখন ব্যাপারীর ছেলে দুলাল হোসেন ব্যাপারী (৪৭)।
বেনাপোল কাস্টম হাউসের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, স্বর্ণ পাচারকারী সন্দেহে দুজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জেরা করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের মধ্যে ইমাম হোসেন জীবন স্বীকার করেন, তার পেটের ভেতর বিশেষ কায়দায় স্বর্ণ লুকানো রয়েছে। পরে এক্সরে করে পেটের ভেতর ৪টি স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। স্বর্ণের বারসহ জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ