1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

সৌদি আরব সফরে গেছেন বিমানবাহিনীর প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সৌদি আরব সফরে গেছেন। সৌদি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের আমন্ত্রণে রোববার তিনি এ সফরে গেছেন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
সাক্ষাতে তারা দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কিং আব্দুল্লাহ এয়ার বেসসহ বিভিন্ন উড্ডয়ন প্রতিষ্ঠান, স্থাপনা ও যন্ত্রপাতি পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ