1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

মা হারালেন অভিনেত্রী ঈশিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৬৫ Time View

জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান মারা গেছেন। আজ সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।
ঈশিতার ঘনিষ্ঠজন, গণমাধ্যমকর্মী রুম্মান রশীদ খান জানান, সাড়ে তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ঈশিতার মা। কিন্তু জীবনের উদ্যানে আর ফিরতে পারেননি। ক্যানসারের স্টেজ-৪ থেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে।
জানা গেছে, উত্তরার বাসা থেকে মায়ের মরদেহ সাভারে নিয়ে যাচ্ছেন ঈশিতা। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করবেন।
ঈশিতা শোবিজে কখনোই নিয়মিত কিংবা তুমুল ব্যস্ততায় কাজ করেননি। বেছে বেছে সময় নিয়ে করেছেন। কিন্তু মা জাহানারা অসুস্থ হওয়ার পর থেকে সেটা থেকেও বিরতি নেন অভিনেত্রী। সারাক্ষণ তার মনে ভয় কাজ করতো, কাজের ফাঁকে যদি মাকে হারিয়ে ফেলেন! এ কারণে অনেক লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ঈশিতা। কিন্তু মাকে ফেরাতে পারলেন না।
মাত্র তিন বছর বয়সে টেলিভিশনে অভিষিক্ত হন ঈশিতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে তার পথচলা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে বড় হয়ে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। শুধু অভিনয় নয়, ঈশিতা তার মেধার স্বাক্ষর রেখেছেন আরও কয়েকটি ক্ষেত্রে। গায়িকা হিসেবে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন; তার সাতটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
এ ছাড়া লেখক হিসেবেও তিনি দুটি বই প্রকাশ করেছেন। শুধু তাই নয়, উপস্থাপনার মঞ্চেও দ্যুতি ছড়িয়েছেন এই সুহাসিনী। তার এই নান্দনিক পথচলায় মা জাহানারা সবসময় সমর্থন দিয়েছিলেন, পাশে থেকেছিলেন। তাই মাকে হারিয়ে নিস্তব্ধ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ