1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পদ্মা সেতু হয়ে শুক্রবার টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রাষ্ট্রপতি যাত্রা শুরু করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন এ তথ্য জানান। তিনি আরও জানান, রাষ্ট্রপতির এ সফরে তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার দুপুর পৌনে ২টায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রাষ্ট্রপতির যাত্রা শুরু করার কথা রয়েছে। এরপর টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মতর্কারা।

পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি মাদারীপুরের শিবচরে যাবেন। সেখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। পরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

শুক্রবার সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ