1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪৭ Time View

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব উদযাপন শেষে আজ বিকেলে প্রতিমা বিসর্জনে যোগ দিয়েছে সনাতন ধর্মের অনুসারীরা।
বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় মন্দিরগুলো থেকে সদরঘাটের উদ্দেশ্যে প্রতিমা বিসর্জনে বের হন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে- এ প্রার্থনা করেন তারা।
প্রতিমা বিসর্জন দিতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে আসা জয়ন্ত সরকার বলেন, শেষ পর্যন্ত খুব ভালোভাবেই এবারের পূজা উদযাপন করেছি। দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছি তাতে কিছুটা খারাপ তো লাগছেই। একটি বছর অপেক্ষা করতে হবে। আবার একটি বছর পর (দেবীকে) পাবো।
অনিমা সরকার নামে এক নারী লেন, পূজা উদযাপন শেষে মা দুর্গাকে বিদায় জানাচ্ছি। দিন যাবে, মাস যাবে- এভাবে একটি বছর ধরে আবারও পূজা উদযাপনের অপেক্ষা করতে হবে।
জিতেন দাস নামের আরেক ব্যক্তি বলেন, প্রতিমা বিসর্জনের মাধ্যমেই সব আনুষ্ঠানিকতা শেষ হবে এবার। দেবী দুর্গার অপেক্ষায় আবারো একটি বছর অপেক্ষায় থাকবো।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, এবারের পূজা উদযাপনের মাধ্যমে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটবে। সাম্প্রদায়িক অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ