1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে : পানিসম্পদ উপমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, সরকারের সব সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে সেবার মান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশ। এই কাজে আমাদের সবাইকে কাজ করতে হবে। সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
আজ বুধবার সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় উপমন্ত্রীর বাসভবনে নড়িয়া ও সখিপুরের ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর করতে হবে। বয়স্কভাতা ও বিধবাভাতাসহ সব সেবার মান আরও বাড়াতে হবে। সংশ্লিষ্ট বিভাগের জবাবদিহি করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। ‘গ্রাম হবে শহর’ এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে- শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক মহলও তাঁর প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বদৌলতে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে উপমন্ত্রী এনামুল হক শামীম দেশে ফিরে আসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, নড়িয়া ও সখিপুরের জনপ্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, বাদশা শেখ, আব্দুর রব খান, শহিদুল ইসলাম সিকদার, মিহির চক্রবর্তী, আলমগীর হোসেন, আবু আলেম মাদবর, নিজামউদ্দিন রাড়ী, জুয়েল শিউলী, আজিজ সরদার, আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক মোল্যা, কামরুজ্জামান মানিক সরদার, শাহজালাল মাল, নুরুল আমীন দেওয়ান, মহসিন হক আবু ব্যাপারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ