1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
আজ বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এ সময় পূজা কমিটি এবং পূজায় আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও পূজার সার্বিক খোঁজখবর নেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে।
এ সময় হাজিনগর মন্দির কমিটির সভাপতি বিভূতি ভূষণ, জীবন মজুমদারসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ