1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

কাতারের বিরুদ্ধে ডেনমার্কের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৭৪ Time View

অভিবাসী শ্রমিকদের অধিকারের প্রশ্নে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। এবার ডেনমার্ক ভিন্নভাবে তাদের অবস্থান জানাল।

বিশ্বকাপে দলটি যে জার্সি পরে খেলবে, সেই জার্সির রং, লোগো আগের মতো উজ্জ্বল থাকবে না, ফিকে থাকবে। ডেনমার্কের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুমেল তিনটি জার্সির ডিজাইন প্রকাশ করেছে। মূল জার্সির রং প্রথাগত লাল নয়, ফিকে লাল করেছে তারা।

জার্সির ওপর থাকা ডেনমার্কের লোগোও এমনভাবে রাখা হয়েছে, পরিষ্কার দেখার উপায় নেই। দ্বিতীয় জার্সির রং সাদা এবং তৃতীয় জার্সি পুরোপুরি কালো। কালো রং ‘শোকের প্রতীক।’

কেন এমন পদক্ষেপ? এ প্রসঙ্গে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চায় না ডেনমার্কের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি ‘দৃশ্যমান হোক’। প্রতিষ্ঠানটির দাবি ‘হাজারো জীবনের বিনিময়ে’ এই আয়োজন।

তারা বলেছেন, ‘আমরা ডেনিস জাতীয় দলকে সমর্থন করি, কিন্তু একই সমর্থন আমরা বিশ্বকাপের আয়োজক দেশ কাতারকে করি না।’

উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ কাতারে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই আলোচনাটা চলছে। বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ, প্রস্তুতিতে কাজে লাগানোর দেশটি প্রবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন সংগঠন।

এ নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে বিশেষ এক প্রতিবেদনও ছাপায় ইংলিশ পত্রিকা গার্ডিয়ান। তাদের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়া এক তথ্য। ১০ বছর আগে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর এর প্রস্তুতিতে সেখানে সাড়ে ৬ হাজারের বেশি দক্ষিণ এশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে।
খবর দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ