1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

যে জাতি যতটা শিক্ষিত, সে জাতি ততটা উন্নত : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, যিনি আমাদের স্বাধীনতা ও স্বাধীন দেশ দিয়েছেন, যে দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই, দেশের মানুষগুলোর উন্নত করতে চাই। সবার আগে শিক্ষাকে মূল্যায়ন করতে হবে, যে জাতি যতটা শিক্ষিত, সে জাতি ততটা উন্নত। দেশকে উন্নত করতে হলে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। গাইবান্ধার এসকেএস ইন রিসোর্ট-এর জলধারা সম্মেলন কক্ষে চ্যাম্পিয়নিং প্লে প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লেগো ফাউন্ডেশনের অর্থায়নে ও সেভ দ্যা চিলড্রেনের আয়োজনে এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে চ্যাম্পিয়নিং প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। চ্যাম্পিয়নিং প্লে প্রকল্পটির লক্ষ্য হলো গাইবান্ধার সাঘাটা উপজেলার ০-৬ বছর বয়সী শিশুদের শিখন উপযোগী খেলার উপকরণ প্রদান ও খেলার অনুকুল পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশে সহায়তা করা। পাশাপাশি খেলার মাধ্যমে শিশুদের সাথে মা, বাবা ও যতœকারীদের অধিক যোগাযোগের সুযোগ তৈরির প্রক্রিয়ায় সহায়তা করা।

এসকেএস ফাউন্ডেশনের নিবার্হী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম ও সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রিডিরেক্টর ডা. সামিউলজ্জামান প্রমূখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, সবাইকে অনুরোধ করবো আপনার পরিবারটাকে একটা দেশ মনে করেন। আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। প্রতিটি মানুষকে, বাচ্চাকে আমাদের তৈরি করতে হবে। শিশুরাই আমাদের আগামী ভবিয্য, আগামী প্রজন্ম। অনুষ্ঠান শেষে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা পিটিআইতে ডিপিএড প্রশিক্ষাণার্থী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে পিটিআই-এ স্থাপিত শহীদ মিনার উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ