1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ Time View

আজ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চার অঞ্চল অধিভুক্তির ঘোষণা দেবে রাশিয়া।

অঞ্চল চারটি হলো- লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজঝিয়া ও খেরসন। এ উপলক্ষে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খবর বার্তা সংস্থা এপি’র।

ক্রেমলিনে এক অনুষ্ঠানে দলিলে সই করার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হবে। এতে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে চলে যাবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিনের সেন্ট জর্জ হলে অনুষ্ঠান চলাকালীন রাশিয়ায় যোগদানের চুক্তিতে স্বাক্ষর করবেন ওই চারটি অঞ্চলের মস্কোপন্থী প্রশাসকরা।

এর আগে মঙ্গলবার রুশ অধিকৃত ইউক্রেনের ওই চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এরপর অনেকটাই নিশ্চিত হয়ে যায় ওই চারটি অঞ্চলের ভাগ্য। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। রাশিয়ার দাবি, এই অঞ্চলগুলোর বাসিন্দার রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ভোট দিয়েছে।

তবে পশ্চিমারা ওই গণভোটের নিন্দা জানিয়ে এটিকে অবৈধ ও কারচুপিপূর্ণ বলে বর্ণনা করেছে। রুশ এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন করে দেশটির ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।

এদিকে রুশ সীমান্তে বেড়েছে দেশ ছাড়তে চাওয়া নাগরিকের সংখ্যা। দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ