1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

আমরা মনের দিক থেকে সবাই এক : তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১ Time View

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ধর্মের দিক থেকে আমরা কেউ মুসলিম, কেউ হিন্দু হলেও মনের দিক থেকে সবাই এক।

তিনি বলেন, মুসলিমরা পূজায় হিন্দুদের বাড়িতে যায়। আবার ঈদে হিন্দুরা আমাদের বাড়িতে আসে। একে অপরকে আপ্যায়ণ করে। আমাদের পরস্পরের সম্পর্ক মধুর।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গাজিপুর রোডে নিজ বাসভবনে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সদরের ২৭টি মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমরা সবাই একসাথে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আমাদের স্লোগান ছিল, ‘জাগো জাগো বাঙালি জাগো।’ ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।’ আমরা হিন্দু বা মুসলমান হিসাবে যুদ্ধ করিনি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

তোফায়েল আহমেদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই এই বাংলাদেশের জন্ম হয়েছে- যা আজো আমরা বজায় রেখেছি। বিশেষ করে ভোলায় সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন হয়ে সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের গ্রামগুলো আজ শহর হয়েছে। প্রতিটি গ্রাম আলোকিত। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। আমরা পদ্মা সেতু তৈরি করেছি। কর্ণফুলী ট্যানেলের কাজও এগিয়ে চলছে।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ অগ্রগতির পথে এগিয়ে চলছে। আরো অনেক দূর এগিয়ে যাবে দেশ। কিন্তু সরকারের এতো উন্নয়ন বিএনপি দেখতে পায়না।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ