1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

উন্মুক্ত হলো তথ্যচিত্র ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ Time View

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী। তার জন্মদিন ঘিরে উন্মুক্ত করা হলো তথ্যচিত্র ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’। সোমবার (২৬ সেপ্টেম্বর) বৈষ্টমীর ইউটিউব পেজে এটি উন্মুক্ত করা হয়েছে। পরিচালনা করেছেন আয়শা এরিন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর প্রধান নির্বাহী কর্মকর্তাও।

তথ্যচিত্রটি প্রসঙ্গে আয়শা এরিন বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে জনমনে উচ্ছ্বাস থাকুক। বাংলাদেশ গর্বিত হোক এই মনে করে যে, আমাদের একজন বিশ্বসেরা পর্যায়ের কিংবদন্তিতুল্য নেতা রয়েছেন। এটা ভেবেই আমরা তার জন্মদিন উপলক্ষে কাজটি করেছি।’

তিনি জানান, তথ্যচিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। একজন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গবেষণা করে তাঁর রাজনীতিক হতে পারা এবং শাসক হতে পারার কী কী গুণাবলি চরিত্র নিয়ে অদম্য সত্তা হতে পেরেছেন, তা জায়গা করে নিয়েছে।

আয়শা এরিন জানান, তথ্যচিত্রটির শুটিং হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে সারাদেশের অন্তন্ত ৮ কোটি মানুষ দেখতে পারলে আমরা সার্থক হব বলে মনে করছি।

তথ্যচিত্রটির সংগীত পরিচালনা করেছেন নবান্ন ব্যান্ড, কে এইচ এন টিউন। এ ছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুইটা গান স্থান নিয়েছে। দুটি কবিতা জায়গা পেয়েছে। সম্পাদনায় জনি গোমেজ। সিনেমাটগ্রাফার হিসাবে কেএইচএন, দুলিও (ডেনমার্ক), মোহাম্মদ রফিক ও সারাহ কাজ করেছেন।

এটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ