1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

এই আর্জেন্টিনা কাউকে ভয় পায় না : মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ Time View

যতটা না দেশের, তার চেয়ে বেশি ক্লাবের—দীর্ঘ সময় লিওনেল মেসিকে এ ধরনের অপবাদ গায়ে মাখতে হয়েছে। কোনোভাবেই যে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারছিলেন না মেসি। অবশেষে তাঁর শিরোপাখরা ঘুচেছে গত বছর।

মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা-খরা ঘুচিয়েছেন মেসি। নিজে হয়েছেন টুর্নামেন্ট-সেরা। ‘ওয়ান ব্রিংগস অ্যানাদার’ কথাটার মর্মার্থ বুঝিয়ে এ বছর এনে দিয়েছেন ফাইনালিসিমার শিরোপাও। সর্বশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছেন জোড়া গোল।

সব মিলিয়ে আর্জেন্টিনা অপরাজিত টানা ৩৪ ম্যাচ! ক্যারিয়ারের সায়াহ্নে এসেও মেসি সমানতালে গোল-অ্যাসিস্ট করে চলেছেন। সতীর্থদের অনুপ্রাণিত করে তাঁদের কাছ থেকে সেরাটা বের করে আনছেন।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। প্রথম পর্ব পেরিয়ে নকআউট পর্বে উঠতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মেসিদের। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ১৯৯৪ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী হ্রিস্টো স্টইচকভকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এই আর্জেন্টিনা যে কাউকে মোকাবিলা করতে প্রস্তুত। কোন ম্যাচে কী করতে হবে, সেটা আমাদের কাছে এখন পরিষ্কার।’

বিশ্বকাপের মতো মঞ্চে ছোটখাটো ভুল করলেই শিরোপা-স্বপ্ন ধূলিসাৎ হতে পারে। ২০১৪ সালে সেই অভিজ্ঞতা হয়েছে মেসির। এবার তাই সতর্ক আর্জেন্টিনা মহাতারকা, ‘জানি, অভিযানটা ভীষণ কঠিন। ছোট ভুল আপনার কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে পারে। তবে আমরা দীর্ঘদিন যেভাবে খেলে আসছি, বিশ্বকাপেও সেভাবেই খেলব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ