1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করে দিল বিসিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিনটি আসরের জন্য সাত দলের মালিকানা মনোনীত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

রোববার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন যুক্ত হয়েছে রংপুর বিভাগ।

পরদিনই আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও নির্ধারণ করেছে বিসিবি। যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ টাকা। দেশি ক্রিকেটার পাবেন এ অর্থ। দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ এবং সর্বনিম্ন ‘জি’।

এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার।

আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল এবারের বিপিএল খেলোয়াড়দের এ পারিশ্রমিক ঘোষণা করে।

বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হচ্ছে না এবার। যত ইচ্ছা ক্রিকেটার সাইন করাতে পারবে দলগুলো। একাদশে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।

এবারের বিপিএলের ৭ দল হলো – বরিশালের মালিকানার জন্য মনোনীত হয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনা দলের জন্য মাইন্ডট্রি লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লিজেন্ডস লিমিটেড।

আগামী ৫ জানুয়ারি থেকে পরবর্তী বিপিএল শুরুর সম্ভাব্য সময় ঠিক করে রেখেছে বিসিবি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য:

‘এ’ ক্যাটাগরি: ৮০ লাখ (দেশি), ৮০ হাজার ডলার (বিদেশি)
‘বি’ ক্যাটাগরি: ৫০ লাখ (দেশি), ৬০ হাজার ডলার (বিদেশি)
‘সি’ ক্যাটাগরি: ৩০ লাখ (দেশি), ৪০ হাজার ডলার (বিদেশি)
‘ডি’ ক্যাটাগরি: ২০ লাখ (দেশি), ৩০ হাজার ডলার (বিদেশি)
‘ই’ ক্যাটাগরি: ১৫ লাখ (দেশি), ২০ হাজার ডলার (বিদেশি)
‘এফ’ ক্যাটাগরি: ১০ লাখ (দেশি)

‘জি’ ক্যাটাগরি: ০৫ লাখ (দেশি)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ