1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

যুদ্ধবিরোধী বিক্ষোভে রাশিয়ায় গ্রেপ্তার শত শত মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫ Time View

ইউক্রেন যুদ্ধে অংশ নিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর ঘোষণার পর থেকে রাশিয়ায় বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। চলমান বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে।

ওভিডি-ইনফো নামের মানবাধিকার সংস্থাটির বরাতে বিবিসি জানিয়েছে, শনিবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার বিভিন্ন শহর থেকে ৭২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউক্রেনে যুদ্ধে যোগ দিতে গত বুধবার (২১ সেপ্টেম্বর) ৩ লাখ সৈন্য সমাবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর জন্য দেশটির রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাঁদের সামরিক প্রশিক্ষণ আছে, তাঁদেরও এতে তালিকাভুক্ত করা হয়।

প্রেসিডেন্ট পুতিনের ওই ঘোষণার পর থেকেই রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়। আইন অনুযায়ী, অনুমতি ছাড়া সমাবেশ করা নিষিদ্ধ রাশিয়ায়। এর পরও দেশটির অন্তত ৩২টি শহরজুড়ে বড় আকারের বিক্ষোভ চলছে। বিক্ষোভ শুরুর পরই অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী।

সবশেষ শনিবার ৩২টি শহর থেকে ৭২৪ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের কারও কারও হাতে সেনাবাহিনীতে জোগাদানের কাগজ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

ক্রেমলিন এর আগে জানিয়েছিল, এটা আইনের মধ্য থেকেই করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী, সেনাবাহিনীতে একবার নাম লেখানোর পর পালিয়ে গেলে বা দায়িত্ব পালন না করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

এদিকে পুতিনের রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর ঘোষণার পর থেকে দেশ ছাড়তে শুরু করেছেন রাশিয়ানরা। বিশেষ করে যুদ্ধে যাওয়ার বয়সী তরুণদের দেশ ছেড়ে যাওয়ার খবর বেশি পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ