1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রাজধানীতে ১৪২ বোতল বিদেশি মদ ও গাঁজা জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ Time View

রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যান থেকে ১১ কেজি গাঁজা ও বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাতুয়াইল মেডিকেল ইনকামিং পয়েন্টে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কাভার্ডভ্যান ঢাকায় প্রবেশের চেষ্টা করলে সেটি থামার জন্য সিগন্যাল দেন সার্জেন্ট সবুজ ঘোষ। কিন্তু চালক সিগন্যাল অমান্য করলে প্রায় ১০০ মিটার দূরে অপর দায়িত্বরত সার্জেন্ট সুমন ইসলাম ও কনস্টবল মো. বোরহান উদ্দীন এবং শফিকুল ইসলাম কাভার্ডভ্যানটি আটক করেন। এরপর পুলিশ গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক ও হেল্পার পালিয়ে যান।

পরে কাভার্ডভ্যানের পেছনে তালা ভেঙ্গে ভেতরে একটি প্লাস্টিকের বস্তা ও চারটি কার্টন পায় পুলিশ। ওই বস্তার মধ্যে ১১টি প্যাকেটে মোট ১১ কেজি ৩৪৫ গ্রাম গাঁজা এবং কার্টন খুলে ছয় ব্র্যান্ডের ১৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য যাত্রাবাড়ী থানায় জমা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ