1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বাবরদের জার্সির সমালোচনা সাবেকদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরে খেলতে নামবে পাকিস্তান। সম্প্রতি তাদের নতুন জার্সি প্রকাশ্যে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই জার্সি পরেই খেলবেন বাবররা। এমনিতে বাবরদের নতুন জার্সির নকশা জনপ্রিয় হলেও তা দেখে একেবারেই খুশি হতে পারছেন না দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক স্পিনার নিজের দেশের জার্সিকেই ‘ফলের দোকান’-এর সঙ্গে তুলনা করেছেন।

পাকিস্তানের নতুন জার্সির নাম দেওয়া হয়েছে ‘থান্ডার জার্সি’। যদিও কানেরিয়ার তা একেবারেই পছন্দ হয়নি। বলেছেন, “পাকিস্তানের এই জার্সির মাথামুন্ডু বুঝতে পারছি না। দেখে ঠিক তরমুজের মতো লাগছে। মোবাইলে ‘ফ্রুট নিঞ্জা’ বলে একটা গেম রয়েছে। সেখানে ফল কাটতে হয়। মনে হয় ওরা খরমুজ আর তরমুজ একসঙ্গে মিশিয়ে ফেলে জার্সি তৈরি করেছে। পরিষ্কার সবুজ বা গাঢ় সবুজ হওয়ার দরকার ছিল। জার্সি দেখে মনে হচ্ছে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ভারতের জার্সিটাও পছন্দ হয়নি। বড্ড হালকা রং রয়েছে। আর একটু গাঢ় হতে পারত। জার্সির রং অনুজ্জ্বল হলে দলটাকেও অনুজ্জ্বল লাগে। ভারতের বোলিং দেখলেই সেটা বুঝতে পারবেন।”

শুধু জার্সি নয়, ভারত এবং পাকিস্তানের খেলারও চূড়ান্ত সমালোচনা করেছেন কানেরিয়া। বলেছেন, “দুটো দল বিশ্বকাপ খেলতে নামছে। দুটো দলের থেকে যে প্রত্যাশা করা হয়েছে তার ধারেকাছেও নেই ওরা। একটা দল ইংল্যান্ডের কাছে, আর একটা দল অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। তা হলে এশিয়ার বড় শক্তি কী করে বলা হবে ওদের? সময় খুব কম। দুটো দলকেই নিজেদের ভাল করে গুছিয়ে নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ