1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা খুলনায় চায়ের দোকানে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা আইসিএপিপির সাধারণ অধিবেশনের ভাইস চেয়ারপারসন হলেন ইসমাঈল জবিউল্লাহ আবারও বাড়ল জেট ফুয়েলের দাম বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার জামাল-তপুকে নিয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা এশিয়া কাপের শুরুতেই আফগানিস্তানের কাছে বিধ্বস্ত বাংলাদেশের যুবারা চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ‘ইতিবাচক’: হুমায়ুন কবির

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৩৬৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনে। এ সময়ে করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৯ জনে।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ