1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পদনাম পরিবর্তনের দাবি : প্রস্তাব পাঠাতে বলল মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ Time View

বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদগুলোকে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদনাম পরিবর্তন ও বেতন স্কেল উন্নীত করার যে দাবি জানানো হয়েছে, সে ইস্যুতে সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির ২৮ জুলাই অনুষ্ঠিত সভার উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদগুলোকে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদনাম পরিবর্তন ও বেতনস্কেল উন্নীত করার বিষয়ে সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের বিদ্যমান প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদগুলোর পদ-পদবি পরিবর্তনের বিষয়ে স্ব-স্ব দপ্তর/সংস্থার মাধ্যমে যৌক্তিকতাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগে আবেদন করলে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ