1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আগামী তিন বছরে বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৩, ২০২৪ ও ২০২৫ মেয়াদে এই ঋণ দেওয়া হবে। ঋণের পরিমাণ গত তিন বছরের তুলনায় ৮৪.৭ শতাংশ বেশি। গত জুলাইয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ তথ্য জানায় সংস্থাটি।

এডিবির বরাদ্দ ঋণের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩.২৯ বিলিয়ন ডলার, ২০২৪ সালে ৩.২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২.৫৫ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ঋণের এই অর্থের মধ্যে ৬৯.৫ শতাংশ দেশের মাথাপিছু জিডিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজারভিত্তিক শর্তে দেওয়া হবে। এর আগের তিন বছরে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৫৭.৫ শতাংশ। এই শর্তে বাংলাদেশ যে পরিমাণ অর্থ ঋণ পাবে সেটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের হার হবে লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (এলআইওআর) সঙ্গে অতিরিক্ত ০.৭৫ শতাংশ। এ ছাড়া ঋণের বাকি অর্থ পরিশোধের সময়সীমা একই থাকলেও সুদের হার হবে ২ শতাংশ। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশ। এরই মধ্যে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে সুপারিশটি গ্রহণ করা হলেও চূড়ান্ত স্বীকৃতি পেতে বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে ওই বছরের সাধারণ অধিবেশনে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের স্বীকৃতি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ