1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রাজ্য আমার জীবন: পরীমনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ Time View

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমনি। মাত্র একমাস আগেই তাদের ঘর আলো করে এসেছে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

গত শনিবার রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। আর দিনটি উদযাপন করতে ভোলেননি এ দম্পতি। কেক কেটে ছেলের মাসপূর্তির উদযাপন করেছেন রাজ-পরী।

কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করে পরী লিখেছেন, ‘আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।’

পরী জানান, রাজ্যের জন্মের প্রথম দিন থেকে সব ছবি জমিয়ে রাখছেন। ছেলের সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করবেন পরী। এগুলো রাজ্য বড় হয়ে দেখবে।

এদিকে শুটিং মিস করলেও কাজে ফিরতে তাড়া নেই পরীর। কাজ নিয়ে পরী গণমাধ্যমে বলেন, ‘একসময় তো কাজ করবই। তবে কাজে ফিরতে তাড়াহুড়ো নেই। কারণ, রাজ্য আমার জীবন। তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারব না।’

এর আগে গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাজ্যর জন্ম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন ১০ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ