1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টায় : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাস্তাঘাটে যানজটের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

ডা. দীপু মনি জানান, এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২১ হাজার জন কমে গেছে। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমে যাওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দিন ঠিক করা আছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী। কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, পরীক্ষা যথা সময়েই হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল ঠিক রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ