1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভারতের মাধ্যমে রাশিয়ার তেল ক্রয়ের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা এ মুহূর্তে নেই।

তিনি বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। এ ছাড়া ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। তবে রাশিয়ার তেল নয়, আমরা ভারতের তেল নিতে পারি। ভারতের উত্তর-পূর্ব দিক থেকে একটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করা হয়েছে। জ্বালানি ক্ষেত্রে অনেক সহযোগিতা হতে পারে। আলোচনার পরে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫-৮ সেপ্টেম্বর ভারতে এক রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ