1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশে এক দিনে ২৩০ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ Time View

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ২ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫৫ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ।

শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। আজ রোববার তা সামান্য কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৮ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ