1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

রাজধানীতে হেরোইনসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ রানা ও মো. জাহিদুল ইসলাম।

আজ শনিবার সকালে ডিএমপি গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার পরিকল্পনা মন্ত্রণালয় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে হেরোইন নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের ২ নম্বর গেইটের বিপরীত পাশে ময়না খাবার হোটেলের সামনে চেকপোস্ট তেরি করে প্রাইভেটকার তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারটি চেকপোস্টের সামনে আসলে থামানের সিগনাল দিলে গাড়টি না থামিয়ে পালানোর চেষ্টাকালে মাসুদ ও জাহিদুলকে গ্রেফতার করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরেই রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এছাড়া আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ