1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

সংসদের ১৯তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন। তবে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যোগ দেননি। চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন।

অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশনের কার্যদিবস পাঁচদিন হতে পারে।

দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে একজন সদস্য নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন তা সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের চিফ হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথ অনুষ্ঠান হবে।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোকপ্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।

এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনা পরীক্ষা করানো হয়েছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও এ পরীক্ষা করানো হয়েছে।

এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি সরকারি বিল জমা পড়েছে। এগুলো হলো আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল ও সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল। এছাড়া কমিটিতে পরীক্ষাধীন ছয়টি ও পাসের অপেক্ষায় তিনটি বিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ