1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ঘোষণা বিএনপির ইশতেহারে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি আর্থিক নিয়ম ভাঙার শাস্তি মুখে লেস্টার সিটি

কাউকে ভয় পাই না, সব ম্যাচ জিতব : পাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৪ Time View

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এ আফগানরাই গতকাল আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে। এমনকি ৮ উইকেটে হেরে যাওয়ার পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য সহজ হবে। প্রকৃতপক্ষেই এই ফরম্যাটে বাংলাদেশ খুবই দুর্বল।

এই দুই দলকে হারিয়ে সুপার ফোর পর্বে যাওয়া টাইগারদের জন্য খুবই কঠিন কাজ হবে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সবগুলো ম্যাচই জিততে চান। ক্রিকেটারদের সাহস দিতে তিনি এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। ও আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সব ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।’

আফগানিস্তানের বিপক্ষে জয় যে এত সহজ নয় তা বিসিবি সভাপতিও বুঝতে পেরেছেন। গতকাল শ্রীলঙ্কার ১০৫ রান তাড়া করে আফগানরা জিতেছে ৫৯ বলে হাতে রেখে! বিসিবি সভাপতি মনে করেন, করোনার পর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি, করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ