1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বাবর-কোহলির মধ্যে কাকে বোলিং করা কঠিন- জানালেন রশিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫৩ Time View

আফগান ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রশিদ খান। এই তারকা লেগ স্পিনার বিশ্বের তাবড় ব্যাটারদের জন্য আতঙ্কের নাম। শনিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাবর আজম, বিরাট কোহলিদের আটকাতে রশিদ খানই হবে আফগানিস্তানের প্রধান অস্ত্র। কোহলি আড়াই বছর ধরে ফর্মহীন।
আর বাবর আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। দুজনের মাঝে কাকে বল করা কঠিন?

রশিদ খানের কাছে এই প্রশ্নটা করেছিল পাকিস্তানের এক সাংবাদিক। জবাবে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকে বল করাই সমান কঠিন। তারা যে ধরনের ব্যাটার, একটা বাজে বলও ছাড়েন না। তাই আমার কাছে দুজনকে বল করাই কঠিন, তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাদের দুজনকে একটি বাজে বল করারও ইচ্ছে নেই আমার। আমি ভালো জায়গায় বল ফেলার চেষ্টা করব। ‘

উল্লেখ্য, এশিয়া কাপে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে হংকংয়ের সঙ্গে আছে ভারত এবং পাকিস্তান। অর্থাৎ সুপার ফোরে উঠতে না পারলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সম্ভাবনা নেই আফগানিস্তানের। তবে আফগানরা টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী। কোহলি-বাবরের সঙ্গে দেখা হয়ে যেতেও পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ