1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

কোচিংয়ে না পড়লে ফেল করানো অনৈতিক : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘কোচিংয়ের যে সমস্যা সেটি হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়েও আবার সেই শিক্ষার্থীদের তাঁর কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন এবং না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন। কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এই সভার আয়োজন করে আইভি রহমান পরিষদের কেন্দ্রীয় কমিটি। ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় আইভি রহমান আহত হন। পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট হাসপাতালে মারা যান।

কোচিংয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘কোচিং দরকার হতেই পারে। অনেক শিক্ষার্থী ঠিকমতো বাড়িতে পড়তে পারে না বা কোনো বিষয়ের জন্য একটু বেশি সময় দিতে হয়। আমাদের ক্লাস সাইজগুলোও বেশি যার কারণে শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০-৩৫ শিক্ষার্থী বসিয়ে ক্লাস করানোর। অনেক কারণেই কোচিংয়ের দরকার হতে পারে। দেশি-বিদেশি অনেক পরীক্ষার জন্য কোচিং করতে হয় শিক্ষার্থীদের। অন্যান্য দেশেও কিন্তু কোচিংয়ের ব্যবস্থা রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদকের অসীম কুমার উকিল এমপি, বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকা, সদস্য মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ