1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশকে ‘বক্স সিকিউরিটি’ দেবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১২
  • ২১২ Time View

শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সফর করেনি কোন বিদেশি দল। এবছর বাংলাদেশ দলের সফরকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ।

ভারতীয় ক্রিকেট দল এরই মধ্যে পাকিস্তান সফরে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। তাই পিসিবি সভাপতি বাংলাদেশ দলকে তার দেশ সফর করার মধ্যদিয়ে তিন বছর পর ফের অতিথি আগমনের বিষয়টি চূড়ান্ত করতে বদ্ধপরিকর। চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা আছে মুশফিকুরদের।

জাকা আশরাফ স্থানীয় মিডিয়াকে বলেন,‘আমি নিশ্চিত, বাংলাদেশের পর আরও অনেক দলকে পাকিস্তান সফরে রাজি করাতে পারবো আমরা।’

এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ডনকে বলেন,‘বাংলাদেশ দলকে ‘বক্স সিকিউরিটি’ দেওয়া হবে। ভ্রমণের সময় সফরকারী দলকে বহনের জন্য ব্যবহার করা হবে বুলেট ও বোমা প্রুফ গাড়ি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ