1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুল ইসলামে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে দলের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ধানমন্ডিতে আসেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শ্রদ্ধা জানিয়ে ডিএনসিসির মেয়র সাংবাদিকদের বলেন, ‘এই দিনে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি আমাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিলেন। আল্লাহর কাছেও শুকরিয়া। আজকে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে। বঙ্গবন্ধু যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, নিজের জন্য কোনো চিন্তা করেন নেই। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষের পাশে দাঁড়ান। আমি ও আমার কাউন্সিলররা তা অনুসরণ করার চেষ্টা করব।’

তিনি আগামীর দিনগুলোয় নগরবাসীর সেবা যথাযথভাবে করার প্রতিজ্ঞা করেন।

গতকাল ২২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ