1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ডিজিটাল বিপ্লব দেশে প্রযুক্তি বিকাশে পরিবর্তনের সূচনা করেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৬৭ Time View

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বিপ্লব প্রচলিত প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। সামনের দিনে রোবট ল্যাপটপ কিংবা ডেস্কটপের জায়গা দখল করে নিবে। এরই মধ্যে পরিবর্তনের ধারাবাহিকতায় বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ইন্টারনেট কল বেড়ে যাওয়ায় ভয়েস কল শতকরা ৪০ ভাগ কমে গেছে। পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় ও প্রতিনিয়ত উদ্ভাবিত ডিজিটাল প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে নীতিনির্ধারক, গবেষক, ট্রেডবডি ও ইন্ডাস্ট্রিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।

রোববার (২১ আগস্ট) রাতে বিসিএস ল্যাপটপ সমিতি-ইস্টার্ন প্লাস আয়োজিত সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় এদেশের প্রচলিত ধারা পাল্টে গেছে। ১৯৬৪ সালে দেশে কম্পিউটারের যাত্রা শুরু হলেও এর বিপ্লবের সূচনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।

তিনি আরও বলেন, কম্পিউটারকে সাধারণের জন্য সহজলভ্য করতে বিসিএসের দাবীর প্রেক্ষিতে ১৯৯৮-৯৯ সালের বাজেটে ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করা হয়। এর ফলে দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ