1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

বর্তমান পরিস্থিতি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, গত এক মাস যাবত জিনিসপত্রের দাম বেড়েছে। তেলের দাম, চালের দাম বেড়েছে। তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের জন্য এ দাম বৃদ্ধি পায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে তিনি বলেন, মোড়লদের লড়াইয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে আর বেশি দিন নয়! আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মত স্বাভাবিক হয়ে যাবে। দামও কমবে, আগের মত ২৪ ঘন্টা বিদ্যুৎও পাওয়া যাবে।

বৃহ¯পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ২৮৪ জনের মধ্যে ১৩৫০ টাকা করে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ গরীবের সরকার। গত ১৪ বছরে দেশে বিল্পবিক উন্নয়নে করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে যাচ্ছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।

মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ একটি মহল নানামুখি ষড়যন্ত্রে অপ্রচেস্টা করছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাত করেছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে আনসার ভিডিপি ব্যারাক উদ্ধোধন করেন। এ ছাড়া মন্ত্রী ৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ