1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

জুভেন্টাসে অভিষেক রাঙালেন ডি মারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮ Time View

ডি মারিয়ার দ্যুতিময় পারফরম্যান্সে ভর করে বড় জয় দিয়ে মৌসুম শুরু করেছে জুভেন্টাস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক গোলের সঙ্গে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের জোড়া গোলে সাসুলোকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ের সুবাস পেয়েছে তারা।

নতুন শহর, নতুন লিগ, নতুন দল, নতুন সতীর্থ–এত এত নতুনের মধ্যেও ডি মারিয়া দেখা দিলেন সেই চিরচেনা রুপে। অভিষেকে জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম গোল পেতে মাত্র ২৬ মিনিট অপেক্ষা করতে হয় তাকে। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে ‘তুরিনের বুড়ি’দের হয়ে গোলের খাতা খোলেন তিনি।

গোল করেই ক্ষান্ত হননি, ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক পাসে ভ্লাহোভিচের গোল বানিয়েও দিয়েছেন। অবশ্য অভিষেকের শেষটা সুখকর হয়নি ডি মারিয়ার। অ্যাবডাক্টর চোট নিয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনো জানা যায়নি। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন, মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর চোটের গভীরতা সম্পর্কে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ